,

বিশ্বব্যাপী গুগলের সার্ভিস ডাউন

news-image

বিশ্বব্যাপী গুগলের ই-মেইল সার্ভিস জিমেইল, ভিডিও দেখার সাইট ইউটিউব, গুগল ডকস ডাউন হয়েছে। এর ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে এ সার্ভিসগুলো পেতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। ইতোমধ্যে টুইটারে #YoutubeDown, #GmailDown হ্যাশট্যাগে সমস্যার কথাটি জানাচ্ছেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। ডাউন থাকার কারণে ব্রাউজার বা অ্যাপ দিয়ে গুগলের কয়েকটি সার্ভিসে প্রবেশ করতে পারলেও ব্যবহার করা যাচ্ছে না বলেও জানিয়েছেন ব্যবহারকারীরা।

জিমেইলে কোনও মেইল পাঠানো বা কোনও মেইল পাওয়া যাচ্ছে না। জিমেইলে মেইল চেক করতে গেলে দেখা যাচ্ছে, ‘উই আর সরি, বাট ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পরারি আনঅ্যাভেইলেবল’ । একইভাবে ইউটিউবে গেলে দেখা যাচ্ছে একটি এরর বার্তা, যেখানে লেখা ‘সামথিং ওয়েন্ট রং’। কোনও ভিডিও দেখা যাচ্ছে না।

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্যমতে, সমস্যাটি গুগলের সব সার্ভিসেই হয়েছে। গুগল ড্রাইভ, হ্যাঙ্গআউট, মিট, গুগল প্লে এবং ডুয়ো ব্যবহারেও সমস্যায় পড়ছেন অনেক ব্যবহারকারী।

সমস্যাটির বিষয়ে গুগল ওয়ার্কপ্লেস থেকে টুইট করে জানানো হয়েছে, সার্ভিসগুলোর হালনাগাদ অবস্থা জানা যাবে এই লিংক থেকে: https://www.google.com/appsstatus

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর