,

সমুদ্র উপকূলে সোনার সন্ধান, দলে দলে হাজির গ্রামবাসী!

news-image

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে বদলে গেল এক মৎস্যজীবীর ভাগ্য। প্রতিদিনকার মতোই সে সকালে টয়লেটে যাচ্ছিল, এমন সময় সমুদ্রের তীরে কিছু একটা জ্বলজ্বল করতে দেখে সে। বালিতে হাত দিয়ে সেই জিনিস যখন তিনি বের করে আনেন দেখা যায় সেটি একটি স্বর্ণপদক।

যে জেলে এই সোনার সন্ধান পান তার নাম ইলম্যান ল্যারেস। তার সোনা পাওয়ার খবর মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরেই দলে দলে মৎস্যজীবী এসে সোনা পাওয়ার জন্য সেখানে বালি খুঁড়তে শুরু করে দেন।

গুয়াকা গ্রামের বেশিরভাগ মৎসজীবীরা উপকূলের পাশের বালিতে মাছ ধরার এবং প্যাকিংয়ের সরঞ্জাম দিয়ে সোনার খোঁজ শুরু করে। লোকেদের বিশ্বাস ছিল তারা ফের এমন সোনা পেতে পারে।

গুয়াকা গ্রামের মোট জনসংখ্যা ২০০০ এর বেশি। সোনার সন্ধান মিলতেই বেশিরভাগ বাসিন্দারা পাগলের মতো সোনা খুঁজতে শুরু করে দেয়। এমনকি মাছ ধরার নৌকো দিয়ে তারা খোদাইয়ের কাজ শুরু করে। কিছু লোক তো সেখানেই ঘুমাতে শুরু করে যাতে অন্য কেউ সোনা না নিতে পারে।

বেশ কিছু গ্রামবাসী দাবি করেছেন, তারা বেশ কিছু মূল্যবান জিনিস পেয়েছেন যার মধ্যে সোনার আংটিও রয়েছে। কিছু লোক তাদের সোনার গয়না ১ লাখের বেশি টাকায় বিক্রিও করেছেন। অনেকের কাছে এই টাকাটা ছিল অপ্রত্যাশিত। মৎস্যজীবীরা জানাচ্ছেন, ‘ঈশ্বরই আমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করছেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য