,

নবাব এলএলবি মালদ্বীপের বদলে সিলেটে শেষ হচ্ছে

news-image

বিনোদন প্রতিবেদক : অনেক আলোচনার পর অবশেষে সিলেটেই হতে যাচ্ছে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং। আগামী ৯ ও ১০ ডিসেম্বরে সিলেটের একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণ হবে বলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। প্রথম থেকেই এটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরইমধ্যে ছবির সব শুটিং প্রায় শেষ।

বাকি ছিলো দুটি গান। সেই গানের শুটিং হওয়ার কথা ছিলো মালদ্বীপে। শিল্পীদের কাছ থেকে একাধিকবার শিডিউলও নিয়েছেন পরিচালক। কিন্তু নানা কারণে সেদেশে গানের শুটিং করতে পারেননি পরিচালক। আর তা নিয়ে একাধিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শাকিব খানকে।

এবার জানা গেল, আপাতত সিনেমাটি থেকে একটি গান কমানো হয়েছে। পান্থ কানাইয়ের গাওয়া গানটি এই ছবিতে থাকছে না। অন্য একটি গানের শুটিংয়ের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ও ১০ ডিসেম্বর, সিলেটের একটি রিসোর্টে।

এরইমধ্যে নিশ্চিত হওয়া গেল, গানের শুটিংয়ের জন্য শাকিব খান দুদিনের শিডিউল দিয়েছেন অনন্য মামুনকে।

এদিকে এ গান প্রসঙ্গে এ মুহূর্তে মুখ খুলতে চাইছেন না অনন্য মামুন। তিনি গণমাধ্যমে বলেছেন, ‘গানের শুটিং শেষ করে তারপর এসব নিয়ে কথা বলবো।’

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে আরও অভিনয় করতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেককেই। এটি আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা