,

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চডুবি

news-image

খুলনা প্রতিনিধি : সুন্দরবনে পশুর নদীতে পর্যটকবাহী একটি লঞ্চ ডুবে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার ভোরে বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় লঞ্চটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন-এর যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক কচি জানান, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে ‘ডিসকভারি’ নামে একটি টুরিস্ট লঞ্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪ নম্বর ঘাট থেকে হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়।

শুক্রবার ভোর ৪টার দিকে লঞ্চটি বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় পশুর নদীর ডুবোচরে আটকে যায়। এই সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটি পেছন দিক থেকে নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে এটি নদীতে ডুবে যায়।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পর্যটকরা নিজ এলাকায় ফিরে গেছেন বলে জানিয়েছেন মাজহারুল হক কচি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য