,

প্রতিবেদন দেয়নি দুদক, এজলাসে না তুলেই ওসি প্রদীপকে ফেরত

news-image

নিউজ : অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এজলাসে না তুলেই ফিরিয়ে নেওয়া হয়েছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে।

সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে কক্সবাজার টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপকে হাজির করার কথা ছিল।

এজন্য বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয় তাকে।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বাংলানিউজকে জানান, ওসি প্রদীপকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তাকে এজলাসে তোলা হয়নি।

প্রসঙ্গত, ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে চুমকি পলাতক রয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য