,

ভোটগ্রহণ চলছে ডিআরইউ নির্বাচনের

news-image

নিউজ ডেস্ক : পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)-২০২১ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এদিকে নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সদস্যদের কাছে ভোট চাইছেন। এসএমএস, মেইল ও সামাজিক মাধ্যম ফেসবুক ছাড়াও ডিআরইউর বাগানে বসেছে নবীন-প্রবীণ সদস্যদের আড্ডা। সেই আড্ডাতেও ভোটের উৎসবে মেতেছেন সাংবাদিকরা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ।

এছাড়া নির্বাচন কমিশনার রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।

নির্বাচনে মোট এক হাজার ৬৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, নির্বাচনে ২১টি পদের মধ্যে ইতোমধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল এবং কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

এছাড়া বাকি ১৮টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের