,

কোভিড-১৯ আতঙ্কে শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, নিহত ৬

news-image

এর মধ্যেই মহামারী নিয়ে আতঙ্কিত বন্দিরা ব্যবস্থা উন্নতকরণ ও আগাম জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে।পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানিয়েছেন, মাহারা কারাগারের কারারক্ষীরা ‘বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে’।গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি করে। কারাগারের আশপাশের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে তারা কারাপ্রাঙ্গণে ‘বিশাল আগুন’ দেখেছেন বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের উপ-পরিদর্শক আজিথ রোহানা বিবিসি সিনহালাকে জানিয়েছেন।মাহারা কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য অভিজাত পুলিশ কমান্ডোদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের পাঁচটি দলও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রোহানা।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই সম্প্রতি বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে।রাজধানী কলম্বোর ওয়েলিকাদা কারাগারের একদল বন্দি কারাগার ভবনের শীর্ষে উঠে জামিনের দাবিতে প্রতিবাদ শুরু করেছিল।

আগুনাকোলাপালাসা কারাগারের আরেকদল বন্দি টানা আট দিন ধরে প্রতিবাদ করে আসছে, তাদের কারাগারের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে বলে অভিযোগ জানাচ্ছেন তারা।অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোর ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও সেখানে প্রায় ২৬ হাজার বন্দিকে রাখা হয়েছে। গত মাসে শ্রীলঙ্কার গার্মেন্ট কারখানা ও মাছের বাজারগুলোতে ভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর কথা জানা গেছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর