,

কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত, গায়ে আগুন দিয়ে ৩ কৃষকের আত্মাহুতির চেষ্টা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। তারই জের ধরে উড়িষ্যা রাজ্যে তিন কৃষক আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার উড়িষ্যা বিধানসভার সামনে তারা গায়ে আগুন ধরানোর চেষ্টা করলে, সেখানকার নিরাপত্তাকর্মীরা তাদের বিরত করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড়িষ্যা বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। অধিবেশনের কারণে ওই এলাকায় কড়া নিরাপত্তা ছিল গতকাল। বিধানসভার সামনেই কটকের তিন কৃষক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি আন্দাজ করতে পেরে নিরাপত্তকমীরা দৌড়ে এসে তাদের বিরত করেন।

ওই তিন কৃষক পুলিশকে জানিয়েছেন, বিতর্কিত কৃষি আইন ও অথাগড় জেলা সমবায় ব্যাংকের ঋণের অনিয়মের অভিযোগে তারা এই ধরনের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিলেন।
সমবায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় কৃষকরা প্রশাসনের নজরে আনতে চেয়েছিলেন।

উল্লেখ্য, ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। বিতর্কিত এই আইনটি ঘিরে পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে কৃষক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর