,

স্কুলে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তির বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে বুধবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। চলমান মহামারি পরিস্থিতির মধ্যে কিভাবে বা কোন পদ্ধতিতে ভর্তি হবে সেসব নিয়ে মন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১ম শ্রেণির ভর্তি লটারিতে ও ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্যম ভর্তি করা হয় প্রতি বছর। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছর ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে ভর্তি ফরম বিক্রি করা হবে। এরপর যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে কর্তৃপক্ষ। একারণে নীতিমালা সংশোধন করা হচ্ছে।

জানা গেছে, এই লটারি প্রক্রিয়ার সময় অভিভাবকরা উপস্থিত থাকতে পারবেন না। তবে অভিভাবক প্রতিনিধিসহ ভর্তি কমিটি গঠন করে লটারির কার্যক্রম পরিচালনা হবে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু