,

প্লাটফর্ম থেকে ১১শ’ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ১১শ’ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সুমন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার সুমন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার পূর্ব ফরহাদাবাদ গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ‘আজ সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী তূর্ণা নিশিতা ট্রেনে ইয়াবা চালান আসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্মে পূর্ব থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান করি। পরে ২নং প্লাটফর্মের ভিতর ও বাহিরে অবস্থান করে ১১শ’ পিস ইয়াবাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়।’

তিনি জানান, সুমনের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু