,

ব্রাহ্মণবাড়িয়ায়  স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে  কোহিনূর খানম নিতু (৩০) কে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মো. জুয়েল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চরচারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জাবেদ মাহমুদ বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহত কোহিনূরের বাবা বাদী হয়ে জুয়েলসহ চারজনকে আসামীকে থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিওিতে স্বামী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। বাকী ৩ জন আসামীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পর আনা হয়েছিল। পরে মামলার আসামীর প্রেক্ষিতে আদালতে পাঠানো হয়েছে। জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ, বুধবার (১৮ নভেম্বর) রাতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কোহিনূর খানম নিতু (৩০) কে স্বামী জুয়েল বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুহিনূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।
এই ঘটনায় জুয়েলকে প্রধান আসামি ও তার পরিবারের আরো তিন সদস্যকে আসামি করে কোহিনূরের বাবা আবুল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), ছোটভাই কামরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু