,

ভারতের আপত্তিতে সৌদির ব্যাংকনোট প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তীব্র আপত্তিতে ২০ রিয়ালের নতুন ব্যাংকনোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব।

জি-২০ সম্মেলন উপলক্ষে ছাপা ওই নোটে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

বিষয়টি নিয়ে ভারতের আপত্তির পরে সেই নোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেয়ার পাশাপাশি আগে যে সব নোট ছাপা হয়েছিল, তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন।

শনিবার থেকে সৌদিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ উপলক্ষেই গত মাসের শেষ দিকে নতুন এই ২০ রিয়ালের নোটটি বাজারে ছাড়ে সৌদি প্রশাসন।

নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদের ছবি এবং জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে। অন্য দিকে বিশ্ব মানচিত্র।

সেখানেই ভারতের মানচিত্রটিতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে বাদ দেয়া হয়। এ নিয়ে তখনই আপত্তি জানায় ভারত। রিয়াদে ভারতীয় রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সৌদি প্রশাসনের কাছে ভারতের আপত্তির কথা জানানোর পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সৌদি প্রশাসন।

অবশেষে সম্মেলন শুরুর ঠিক আগে ওই নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নোটটি স্মারক হিসেবে ছাপা হয়েছিল। তা বাজারে ছাড়া হয়নি।

ভারতের অপত্তির কথা মাথায় রেখে নতুন নোট ছাপা বন্ধ করার পাশাপাশি সব নোট প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য