,

করোনা টিকার অনুমোদন চেয়েছে ফাইজার-বায়োটেক

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বৃহৎ ওষুধ কোম্পানি ফাইজার ও তার অংশীদার বায়োটেক তাদের তৈরি করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করেছে।

দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) শুক্রবার এ আবেদন করে ফাইজার-বায়োটেক।

একে করোনাভীত ও প্রায় অচল হয়ে পড়া বিশ্বের অর্থনীতি থেকে মুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এফডিএ জানিয়েছে, তাদের ভ্যাকসিন কমিটি এই আবেদন নিয়ে আলোচনার জন্য ১০ ডিসেম্বর বৈঠকে বসবে।

সংস্থাটির প্রধান স্টিফেন হান এক বিবৃতিতে বলেছেন, কভিড-১৯ ভ্যাকসিনের প্রতি জনগণকে আস্থাশীল করতে স্বচ্ছতা ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

তবে তাদের পর্যালোচনায় কতো সময় লাগবে তা তিনি উল্লেখ করেননি। কিন্তু এর আগে ফেডারেল সরকার থেকে বলা হয়েছে, ডিসেম্বরেই জনগণ টিকা পাবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা তাদের করা আবেদনকে বিশ্বের কাছে করোনার টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এদিকে গত সপ্তাহে মর্ডানা ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ তাদের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করে। তারা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে।

আগামী ২৫ নভেম্বর নাগাদ মর্ডানা টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করবে।

এছাড়া অক্সফোর্ড ও আস্ট্রাজেনকার যৌথভাবে তৈরি ভ্যাকসিনেও তৃতীয় ধাপের পরীক্ষা এখনো চলছে।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর