শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষবারের মতো মরিয়া হয়ে চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে হারলেও নির্বাচনের ফল পাল্টাতে শেষবারের মতো মরিয়া হয়ে চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসতে তার এমন বেপরোয়া আচরণ মার্কিন ইতিহাসে প্রথম বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, নির্বাচনের ফল পাল্টিয়ে নিজে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। এ নিয়ে আইনি লড়াই করে রীতিমতো হেরেছেনও তিনি। তারপরও সম্প্রতি মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকানদের হোয়াইট হাউসে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের স্পষ্ট কৌশল হলো মিশিগান অঙ্গরাজ্য এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা। যদিও মার্কিন কর্মকর্তারা এ নির্বাচনকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত নির্বাচন ঘোষণা করেছেন।

ট্রাম্পের অন্যতম আইনজীবী সিডনি পাওয়েল গত বৃহস্পতিবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেছেন, ‘দোদুল্যমান সকল রাজ্যে ফল পাল্টানো উচিত এবং ট্রাম্পকে ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচিত করা উচিত।’

মিশিগান অঙ্গরাজ্যে আইনসভার নেতা ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মাইক শিরকি এবং হাউস স্পিকার লি চ্যাটফিল্ড ট্রাম্পের অনুরোধে শুক্রবার হোয়াইট হাউসে গিয়েছিলেন।

এর আগে মাইক শিরকি রিগান আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভকারী ও মিডিয়ার প্রশ্নের মুখে পড়েছিলেন। তারা শিরকির কাছে জানতে চান নির্বাচনে যে অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ কোথায়? বিক্ষোভকারীরা ফল মেনে নেওয়ার কথা জানান তাকে।

তবে ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গেলেও শিরকি এবং চ্যাটফিল্ড নির্বাচনী প্রক্রিয়া মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘মিশিগান অঙ্গরাজ্যে ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। মিশিগান অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের বিষয়ে আমরা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করব। এ প্রক্রিয়ায় কোনো ভয় বা হুমকির কোনো কারণ নেই।

বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ চেষ্টাকে অনৈতিক দাবি করে তা প্রত্যাখান করেছেন। তারা বলেছেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনকে এভাবে বাধাগ্রস্ত করার কোনো মানে হয় না। ট্রাম্প যদি এ নির্বাচনের ফল পাল্টানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় তবে তা আমেরিকানদের মনে দাগ কাটবে। যা মার্কিন গণতন্ত্রের জন্য জঘন্যতম হুমকি হিসেবে কাজ করবে। এক টুইট বার্তায় ডেমোক্র্যাটিক দলের সাবেক প্রেসিডেন্ট পদপার্থী হিলারি ক্লিনটনও বিষয়টির কড়া সমালোচনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ