,

কুসুম শিকদার মিউজিক ভিডিওতে

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই গানে কণ্ঠ দিয়ে থাকেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ বিরতির পর আবারও এই অভিনেত্রী কণ্ঠ দিয়েছেন নতুন গানে। শুধু তাই নয়, কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন তিনি। এবার তাকে পাওয়া যাবে ফোক গানের ভিডিওতে।

জানা গেছে, রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের সেরা পাঁচ প্রতিযোগীর জন্য নির্মাণ করা হয়েছে পাঁচটি ফোক গানের মিউজিক ভিডিও। সেই গানের ভিডিওতে লোকসংগীত শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পারফর্ম করেছেন কুসুম শিকদার। অন্য চারটি গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, তারিন জাহান ও মেহের আফরোজ শাওনকে। গানগুলোর সংগীতায়োজন করেছেন খৈয়াম সান সন্ধি। আর চিত্রায়ণ করেছেন নজরুল ইসলাম রাজু।

কুসুম শিকদার বলেন, ‘পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। নতুন শিল্পীর সঙ্গে ফোক গানে কণ্ঠ মেলানোর অভিজ্ঞতা বেশ উপভোগ করেছি।’

শিগগিরই গানগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে মাছরাঙা টেলিভিশনে। এছাড়া রেডিও দিনরাতে প্রচারসহ ‘ম্যাজিক বাউলিয়ানা’র ইউটিউব চ্যানেল ও মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

উল্লেখ্য, সান ফাউন্ডেশনের উদ্যোগে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা