,

স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের করোনা নেগেটিভ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এলেও একদিনের মাথায় রাজধানীর পুলিশ লাইন্স হাসপাতালে পরীক্ষার ফলাফলে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জাগো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রী মহোদয় ও সচিব স্যার শনিবার করোনা পরীক্ষা করতে আইইডিসিআরে (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) নমুনা দেন। পরীক্ষায় দুজনেরই ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘আরও নিশ্চিত হতে রোববার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দু’জনেই আবার নমুনা দেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পাওয়া যায়, তাতে দুজনই নেগেটিভ হন। এখন তৃতীয় কোন স্থানে পরীক্ষা করা হবে কিনা সেটা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বললে জানতে পারব।’

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘দু’জনেই সুস্থ আছেন। শারীরিক কোন জটিলতা নেই। অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা বাসায় আইসোলেশনে আছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য