শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীবন্দরগুলোর যাত্রীসেবা বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : সদরঘাটসহ নদীবন্দরগুলোর যাত্রীসেবা বাড়াতে বেসরকারি খাত থেকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে সবধরনের সুযোগ-সুবিধা দেবে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি যেসব উদ্যোক্তা আছেন, তাদেরও আমরা আহ্বান জানাচ্ছি যে, তারা যদি এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চান, যাত্রীসেবার জন্য, এখানে যদি কেউ বিনিয়োগ করতে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’

সদরঘাটে ওয়াটার বাস এখানে নতুন করে চালু করার পরিকল্পনা আছে কি না- এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো বললাম, এটাকে নতুন করে আপগ্রেড করার জন্য চেষ্টা করছি। বেসরকারি খাতে যারা আছেন, তাদেরও আমরা উৎসাহিত করব। তারাও যদি এগিয়ে আসেন, আমরা তাদের স্বাগত জানাব।’

তিনি বলেন, ‘আমরা চাই, সর্বক্ষেত্রে বিনিয়োগ আসুক। যেমন দেখেন, আমাদের দূরপাল্লার যে লঞ্চ সার্ভিস, এখন কত বিলাসবহুল লঞ্চ আমাদের চলে এসেছে। একসময় স্টিমার ছিল আমাদের সবথেকে বিলাসবহুল। আজ স্টিমার থেকেও বিলাসবহুল যাত্রীসেবা হচ্ছে। এটা বেসরকারি উদ্যোগের কারণেই হয়েছে। আমরা চাই, বাংলাদেশের বেসরকারি পর্যায়ের যে বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। এ জন্য যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া দরকার, সরকারের পক্ষ থেকে দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ