,

রায়হান হত্যা : তদন্ত কর্মকর্তাসহ পিবিআই’র ৮ সদস্যের করোনা

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলামসহ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান। শনাক্তদের মধ্যে ৫ জন ইন্সপেক্টর, ১ জন সাব ইন্সপেক্টর ও ২ জন কনস্টেবল রয়েছেন বলে জানান তিনি।

তবে তদন্ত কর্মকর্তাসহ ৮ জন আক্রান্তের বিষয়টি রায়হান হত্যা মামলার তদন্তে প্রভাব পড়বে না বলেও জানান মো. খালেদুজ্জামান।

তিনি বলেন, পিবিআই অনেক বড় প্রতিষ্ঠান। ৮ জন আক্রান্ত হওয়ায় রায়হান হত্যা মামলার তদন্তে প্রভাব পড়বে না। প্রয়োজনে নতুন অফিসাররা বাইরে থেকে আসবে। আমরা মামলার প্রয়োজনে যা যা দরকার সব করবো। এটা চলমান প্রক্রিয়া, চালিয়ে যেতে হবে।

এদিকে রিমান্ডে থাকা বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক ই এলাহী অসুস্থ হয়ে ওসমানী হাসপাতালের মানসিক বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পিবি আইআই’র এই পুলিশ সুপার।

তিনি বলেন, এএসআই আশেক ই এলাহী সুস্থ হওয়ার পর তার স্বাভাবিক আইনি প্রক্রিয়া শুরু করবো।

এর আগে গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য