,

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তাতেই গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ একটি সাদা গাড়ি এসে নিকিতার সামনে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে দুই যুবক নেমে এসে ওই কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা করে। কিন্তু শেষমেষ ব্যর্থ হয়ে রাস্তার মধ্যেই গুলি করে পালিয়ে যায় যুবকরা।

ভারতের ফরিদাবাদের বল্লভগড়ে সোমবার দুপুরে রাস্তায় এমন ভয়াবহ ঘটনায় শিউরে উঠেছেন অনেকেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কলেজ পড়ুয়া তরুণী নিকিতা তোমরকে।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্ত তৌসিফকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেমের বলি হয়েছেন নিকিতা। প্রেম প্রস্তাবে রাজি না হওয়াতেই মরিয়া হয়ে গুলি করে খুন করেছে অভিযুক্ত তৌসিফ।

যে সময় যুবতীকে অপহরণের চেষ্টা করা হচ্ছিল, তখন সামনাসামনি অনেকেই ছিলেন। কিন্তু কেউই সেই অপহরণ রুখে দেয়ার চেষ্টা করেননি। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, তরুণী প্রাণপণ চেষ্টা করছেন পালানোর। হাত ধরে টানাটানি, ধস্তাধস্তির মধ্যেই আচমকা গুলি চালিয়ে দেয় তৌসিফ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নিকিতা। দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যান দু’জন।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন নিকিতা। সেখান থেকে ফেরার পথেই এই হামলা। নিকিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরইমধ্যে তৌসিফ নামে এক অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি।

পুলিশের ধারণা, বহু বছর ধরেই নিকিতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছিল তৌসিফ। কিন্তু নিকিতা বারবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর তাই প্রতিশোধ স্পৃহায় যুবক তাকে প্রাণে মেরে ফেলল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি