,

রাজধানীর মোহাম্মদপুরে ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে দগ্ধ ৭

news-image

ঢামেক প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান ভাঙ্গা মসজিদ সংলগ্ন একটি ভাঙারি দোকানে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ভাঙারি দোকান মালিক আবদুল আলিম (৫০), কর্মচারী মোহাম্মদ ফারুক (৩৭), সাইদুর রহমান (৩৩) ও আমির হোসেন (২৭), পাশের আরেকটি ওয়ার্কশপের তিন কর্মচারী শেখ কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

দগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আবুল কাশেম নামের একজন জানান, ওই ভাঙারি দোকানের ভেতরে ছিলেন মালিক আবদুল আলিমসহ আরও তিন কর্মচারী।

তিনি বলেন, মেশিন দিয়ে ভাঙারি মালামাল ভাঙার সময় পরিত্যক্ত বোতল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তার চারজন দগ্ধ হন।

রবি মিয়া নামের আরেক ব্যক্তি জানান, বন্ধুর ‘দোহার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ গিয়েছিলেন তিনি। ভাঙারির দোকান আর ওয়ার্কশপটি পাশাপাশি। ওয়ার্কশপের সামনেই কাজ করছিল তিন কর্মচারী। বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে গেলে তারাও দগ্ধ হন।

দগ্ধদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা কেমন সে বিষয়ে তাৎক্ষণিক চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি