,

আরব দেশগুলোকে ফরাসি পণ্য বয়কট না করার আহ্বান ফ্রান্সের

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর মন্তব্যের জের ধরে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে ম্যাঁক্রো ইসলামের নবীর কার্টুন দেখানের পক্ষে সাফাই দিয়েছিলেন।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। খবর বিবিসির

কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভ করা হয়েছে।

শ্রেণিকক্ষে ইসলামের নবীর কার্টুন দেখানোর পর এক শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাঁক্রোর মন্তব্যের পর এই প্রতিক্রিয়া তৈরি হয়।

ম্যাঁক্রো বলেন, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষক খুন হয়েছিলেন কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ চায়, কিন্তু ফ্রান্স আমাদের কার্টুন ছাড়বে না।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী মুহাম্মদ এবং আল্লাহর প্রতিকৃতি তৈরি কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু ফ্রান্সে জাতীয় পরিচয়ের অন্যতম অংশ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কোন নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতির রক্ষার জন্য বাক-স্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনবে বলে জানানো হয়।

ম্যাঁক্রো এক টুইটে ফরাসি মূল্যবোধের পক্ষে বলেন, আমরা কখনোই এটা বিসর্জন দেবো না।

তুরস্ক এবং পাকিস্তানের রাজনৈতিক নেতারা ম্যাঁক্রোর প্রতি ক্ষোভ জানিয়ে অভিযোগ তুলেছেন যে, তিনি ‘বিশ্বাসের স্বাধীনতা’ কে কদর করছেন না এবং ফ্রান্সের লাখ লাখ মুসলিমদের কোণঠাসা করছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর