,

করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন রোববার  এ তথ্য নিশ্চিত করেন।

এপিএস বলেন, ‘মাননীয় মন্ত্রী গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ সকালে রিপোর্ট পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত ১৬ অক্টোবর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তি থাকলেও মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল। হাসপাতাল থেকেই তিনি ফাইলে স্বাক্ষর করছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু