,

চীনের ব্যাংকে ডোনাল্ট ট্রাম্পের অ্যাকাউন্ট

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প স্বীকার করেছেন যে চীনের ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটি পরিচালনা করে এবং ২০১৩ ও ২০১৫ সালে এই অ্যাকাউন্ট থেকে কর দেওয়া হয়েছে। খবর বিবিসির

ট্রাম্পের একজন মুখপাত্র জানিয়েছেন, এশিয়ায় হোটেল ব্যবসায়ের সম্ভাব্য যাচাইয়ের জন্য এই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান চীনে ব্যবসা করছে তাদের সমালোচনা করেছিলেন ট্রাম্প। পরবর্তীতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ব্যাংকে ট্রাম্পের ওই অ্যাকাউন্টে তার ব্যক্তিগত ও কোম্পানির লেনদেনের বিস্তারিত তথ্য রয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস ফাঁস করে ট্রাম্পের আয়কর রেকর্ড। তাতে দেখা যায়, দুই বছরে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের ওই চীনের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্থানীয় পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার ট্যাক্স দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য