,

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২জন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছেন। তারা হলেন মহাখালীতে মিল্টন কুমার (৩৫) ও আজমপুরে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ পৃথক দুর্ঘটনা ঘটে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে মহাখালি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়েন ইউনিভার্সাল মেডিকেলের অ্যাকাউন্টিং স্টাফ মিল্টন কুমার। পরে পথচারীরা পাশের ইউনিভার্সাল মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. নাসির জানান, মিল্টনের বাড়ি বাগেরহাট জেলায়। পুরান ঢাকায় থাকতেন তিনি। মিল্টনের গ্রামের বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ। বর্তমানে যাত্রাবাড়ি এলাকায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন। অফিস শেষে বাসায় ফিরছিলেন মিল্টন।

এদিকে রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমপুর মেম্বার বাড়ি রেলগেটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিলো লুঙ্গি ও ছাই রঙের শার্ট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য