,

সরাইলে ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ হাবিবুর রহমান (নৌকা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির মো. বাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪হাজার ৫১৯ ভোট।

এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (আনারস) পেয়েছেন ৪হাজার ৪৭০ ভোট ও ইসলামী ঐক্যজোট প্রার্থী আসাদ উল্লাহ (মিনার) পেয়েছেন ১১৭ভোট। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপ-নির্বাচনে ভোট গ্রহণের পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। চুন্টা ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৫১ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৪৫২জন ও নারী ১১হাজার ৫৯৯জন। মোট ভোট কেন্দ্র ছিল ১০টি ও বুথ ৫২টি।

চুন্টার চেয়ারম্যান মো. শাহজাহানের মৃত্যুতে এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শুন্য হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য