,

‘করোনা বলে কিছু নেই’, দাবি করা সেই যুবকের করোনাতেই মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কিছুদিন আগেই ইউক্রেনের বাসিন্দা দিমিত্রি তুঝুক দাবি করেছিলেন, ‘করোনাভাইরাস বলে দুনিয়াতে কিছু নেই। আসলে সবটাই মিথ্যা প্রচার।’ ভাগ্যের নির্মম পরিহাস সেই দিমিত্রিই এবার প্রাণ হারালেন করোনায় আক্রান্ত হয়ে। খবর জিনিউজের।

কিছুদিন আগে ইনস্টাগ্রাম পোস্টে দিমিত্রি লিখেছিলেন, দুনিয়ায় করোনা বলে কিছু নেই। ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসাব নামডাক রয়েছে তার। ফলে দিমিত্রির এমন পোস্ট নিয়ে হইচই পড়ে গিয়েছিল তার ফলোয়ারদের মধ্যে।

জিনিউজ জানিয়েছে, ফিটনেস ট্রেনার হওয়ার ফলে দিমিত্রির শরীর ছিল নিরোগ এবং শক্তপোক্ত। কিন্তু মাত্র কয়েকদিনেই তাকেও কাবু করে ফেলে করোনাভাইরাস। এরপর চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও দিমিত্রিকে বাঁচাতে পারেননি।

দিমিত্রির স্ত্রী সোফিয়া জানান, দিমিত্রি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই শ্বাসকষ্ট ও পেটে ব্যথা শুরু হয় তার। পরে কোভিড টেস্টে পজিটিভ হন তিনি। তার পর থেকেই তার শরীর স্বাস্থ্য ভাঙতে শুরু করে।

সোফিয়া বলেন, একটা সময় দিমিত্রির মতো শক্তপোক্ত মানুষও অজ্ঞান হয়ে যান। তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। মৃত্যুর পর চিকিৎসকরা জানিয়েছেন, করোনার কারণে হৃদযন্ত্র বিকল হয়েই মারা গেছেন দিমিত্রি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের