,

তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে

news-image

নিজস্ব প্রতিবেদক : আলুর বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদফতর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

কয়েকদিন ধরেই আলুর বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু ৫৫ থেকে ৬০ টাকা করে দাম বাড়ানো হয়। একপর্যায়ে সরকার খুচরা বাজারে আলুর দর ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও এখনও দাম কমেনি। এ অবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর