,

দেলোয়ার আবার সাত দিনের রিমান্ডে

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনের তিনটি পৃথক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) সকালে তাকে জেলার ৩নং আমলি আদালতে হাজির করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মাসফিকুল হকের আদালত তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হারুন জানান, এর আগে ধর্ষণ, পর্নোগ্রাফি ও বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করা করা হয়। বিচারক দেলোয়ারকে ধর্ষণ মামলায় ৫ দিন, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২ দিন রিমান্ড দেন।

বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ১৩ অক্টোবর দেলোয়ারকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য