,

জাকারবার্গ ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনী তহবিলে ১০ কোটি মার্কিন ডলার দিচ্ছেন

news-image

এ অর্থ তারা দিচ্ছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উন্নয়ন এবং অবকাঠামো তহবিল বৃদ্ধির জন্য। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জাকারবার্গ এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাকারবার্গ অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেন, নির্বাচনী অবকাঠামোর জন্য তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। তাই আমরা বাড়তি ১০ কোটি মার্কিন ডলার সেন্টার ফর টেক অ্যান্ড সিভিক লাইফকে (সিটিসিএল) দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে তহবিল সংগ্রহের প্রয়োজনে আমরা পাশে আছি।

সিটিসিএল হচ্ছে শিকাগোভিত্তিক অলাভজনক সংস্থা। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটি আরও সচেতন ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আধুনিকায়নে সহায়তা করতে কাজ করছে। প্রথম আলো

জাকারবার্গ তার পোস্টে এ ধরনের তহবিল দানের ক্ষেত্রে যাঁরা বিঘ্ন সৃষ্টি করছেন, তাঁদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রথম দফায় অর্থ দেওয়ার পর অনেকেই এ নিয়ে মামলা করে তা বন্ধ করার চেষ্টা করেছেন। তারা অভিযোগ করেছেন যে সংস্থাটি দান গ্রহণ করেছে তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। কিন্তু এটা মিথ্যা।

এর আগে জাকারবার্গ দম্পতি মার্কিন নির্বাচন অবকাঠামোর উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারি চ্যালেঞ্জ থেকে সুরক্ষার জন্য ৩০ কোটি ডলার দান করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের