,

প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ মনে করছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। নির্বাচনের মাঠ এরইমধ্যে জমে উঠেছে। দেশটির ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। করোনাভাইরাস মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে মন্তব্য করেছেন বাইডেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং পেনসিলভানিয়াকে। মঙ্গলবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এর ফলে ফ্লোরিডার জ্যেষ্ঠ বাসিন্দা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি। বাইডেন দাবি করেন, ট্রাম্পের কাজ করার ইচ্ছা নেই। সে মানুষের জীবন নিয়ে খেলেছে। এর আগে সোমবার এই ফ্লোরিডাতেই নির্বাচনী প্রচারণ চালিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন যে, করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি আরও শক্তিশালী বোধ করছেন।

২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় প্রবীণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, ফ্লোরিডায় ট্রাম্প শিবির ধাক্কা খেতে যাচ্ছেন চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর