,

স্যান্ডেলের ভিতর ১ কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীতে একটি সোনার বারের চালান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ধরা পড়েছে। প্রায় ৮২ লাখ টাকা মূল্যের এই ১২টি সোনার বার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসের এক যাত্রীর পায়ের চামড়ার স্যান্ডেলের ভিতর ছিল সোনাগুলো। এগুলোর ওজন ১ কেজি ৩৯৯ গ্রামের একটু বেশি।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের একটি দল বুধবার বিকাল ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সোনাগুলো উদ্ধার করে। এ সময় একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন- ঢাকার ধামরাই থানার চৌহাট এলাকার মৃত লালর মিয়ার ছেলে মো. আলাল (৪৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নচুকা কামারপাড়া গ্রামের বাদল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার (২৭) এবং বারঘরিয়া হালদারপাড়া গ্রামের দিনেশ হালদারের ছেলে মিলন হালদার (২৮)।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, ঢাকার আলাল সোনার বারের চালানটি চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। তাকে আটকের পর চোরাচালান সিন্ডিকেটের অন্য দুই সদস্যের খোঁজ পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ওই দুইজনকেও আটক করা হয়।

তিনি জানান, আটক তিনজন উদ্ধার করা সোনার বারের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে সোনা চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির রাজশাহী শাখা বিজিবিকে জানিয়েছে, প্রতিটি সোনার বার ২৪ ক্যারেটের। এগুলোর মূল্য ৮১ লাখ ৬০ হাজার টাকা। সোনাগুলো জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। আর আটক তিন জনকে বেলপুকুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি