রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-অটোবাইক সংঘর্ষে নওগাঁয় ২ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর জখম অবস্থায় এক নারীসহ চারজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত ৯ টায়।

জানা গেছে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলাধীন হাটচকগৌরী নামক স্থানে নওহাটামোড় থেকে নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাস ও নওগাঁ থেকে নওহাটামোড় বাজার অভিমুখী ব্যাটারিচালিত অটোবাইকের মাধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর এলাকার লোকজন দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান বাসের সামনের অংশে অটোবাইকটি দুমড়েমুচড়ে আছে। তখন অটোবাইকের ভেতর আটকে পড়া এক নারীসহ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয়রা এবং দুর্ঘটনাস্থলে একজন নিহত হোন।

স্থানীয়রা জানান, একনারীসহ যে চারজনকে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন মারা যান দুর্ঘটনাস্থলেই। দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে দুর্ঘটনাস্থলে স্থানীয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ পৌছে সড়ক ক্লিয়ার করাসহ ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নিলেও তাক্ষণিকভাবে নিতহের নাম পরিচয়সহ নিহত বা আহতদের ব্যাপারে কোনো তথ্য না পাওয়ায় তিনি দিতে পারেননি। তবে নিহত ও আহতের নাম বা পরিচয় জানার জন্য চেষ্টা করছে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী