,

স্বর্ণের দাম আবার বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। এর ফলে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ দেশের বাজারে ৭৬ হাজার ৩৪১ টাকায় বিক্রি হবে।

দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বাড়াকে কারণ হিসেবে দেখিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে ঘিরে সোনার বাজার আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল কী হয়, সেটা মাথায় রেখে সবাই এখন সোনার মজুদ বাড়াচ্ছে। আমার মনে হয়, জানুয়ারি পর্যন্ত গোল্ডের দাম ঊর্ধ্বমুখীই থাকবে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম খুব উঠা-নামা করছে। গত তিন সপ্তাহে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৫৩ ডলার বেশি বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় গত ২৪ সেপ্টেম্বর দেশে ভরিতে আড়াই হাজার টাকার মতো কমানো হয়েছিল।

মহামারীর মধ্যে অস্থির বাজারে বাড়তে বাড়তে দেশে ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে ওটাই ছিল সোনার সর্বোচ্চ দর। গত ১৩ অগাস্ট সব ধরনের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমিয়েছিল বাজুস। তার এক সপ্তাহ পর ২১ অগাস্ট কমানো হয় ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা। এরপর তিন দফা বাড়িয়ে গত ২৪ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল।

ওই দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮৫৮ ডলার। কিন্তু গত তিন সপ্তাহে এই দাম বেড়ে বৃহস্পতিবার রাত ৯টায় ১৯১২ ডলারে উঠেছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা