,

সিনোভ্যাকের টিকার ট্রায়ালে বাংলাদেশ অর্থায়ন করবে না

news-image

নিউজ ডেস্ক : করোনা প্রতিরোধে চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উৎপাদিত ভ্যাকসিন ট্রায়ালে যৌথ অর্থায়ন করছে না বাংলাদেশ।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সিনোভ্যাকের টিকাটির ট্রায়াল হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে এ ট্রায়ালের জন্য বাংলাদেশ থেকে ৭০ লাখ ডলারের মতো অর্থায়ন চায় চীনা কোম্পানিটি।

আইসিডিডিআরবি এ ট্রায়াল চালাবে বলে সিদ্ধান্ত হলেও হঠাৎ করে বিষয়টি থেমে যায়। সিনোভ্যাক সরকারের কাছে অর্থায়ন চাওয়ার পরই পুরো বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে।

তবে এক চিঠিতে বাংলাদেশ সরকার অনুমোদন দিতে বিলম্ব করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সিনোভ্যাক।

চীনা কোম্পানিটি জানায়, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য দেশে খরচ হয়েছে। তাই তারা সরকারের অর্থ সহায়তা চাচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এ ট্রায়ালে যৌথ অর্থায়ন করব না। এটা তাদের সঙ্গে চুক্তিতে ছিল না। তারা যখন আমাদের কাছে ট্রায়ালের প্রস্তাব দিয়েছিল সেখানে অর্থ সহায়তার বিষয়টি ছিল না।‘

তিনি বলেন, ‘চুক্তি অনুসারে তারাই পুরো ট্রায়ালের খরচ বহন করবে। তারা আমাদের বিনামূল্যে এক লাখ ১০ হাজার ভ্যাকসিন দেবে। তারা আমাদের প্রযুক্তি সহায়তাও দেবে, যেহেতু আমাদের ওষুধ কোম্পানিগুলো তাদের সেই টিকা বানাতে পারে।’

এই কারণে টিকার পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়াটি থেমে গেল কি না জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘এটা নির্ভর করছে সিনোভ্যাকের ওপর। কোম্পানিটি চাইলে নিজেদের খরচে এখনো ট্রায়াল চালাতে পারে বাংলাদেশে।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর