,

দৈনিক মজুরি বাড়ল সরকারি অফিসে

news-image

নিজস্ব প্রতিবেদক : দৈনিক মজুরির ভিত্তিতে সরকারি অফিসে কাজ করা শ্রমিকদের মজুরি আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশের ফলে এখন থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত কাজ করা দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা মজুরি পাবেন। যা এতদিন তারা সর্বশেষ ২০১৬ সালে নির্ধারণ করা মজুরি হারে ৫০০ টাকা পেয়ে আসছিলেন।

এছাড়া যারা অনিয়মিত অদক্ষ শ্রমিক, তাদের মজুরিও বাড়ানো হয়েছে। এখন থেকে তারা পাবেন ৫৭৫ টাকা মজুরি, যা আগে ছিল ৪৭৫ টাকা।

অপরদিকে, বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরিও আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে তারা ৬০০ টাকা দৈনিক মজুরি পাবেন। যা আগে ছিল ৫০০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা পাবেন ৫৫০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা।

এছাড়াও জেলা এবং উপজেলায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। তারা আগে পেতেন ৪৫০ টাকা, এখন পাবেন ৫৫০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা আগে মজুরি পেতেন ৪০০ টাকা, এখন পাবেন ৫০০ টাকা।

তবে দৈনিক মজুরিতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে বলে অর্থ বিভাগ আদেশে বলেছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর