,

সুয়ারেসের জোড়া গোলেও উরুগুয়ে হার এড়াতে পারলো না

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হার দেখতে হলো উরুগুয়েকে। তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসের জোড়া গোল সত্ত্বেও ইকুয়েডরের মাঠে হারতে হয়েছে অস্কার তেবারেসের দল।

কুইটোয় অনুষ্ঠিত ছয় গোলের ম্যাচটিতে উরুগুয়েকে ৪-২ ব্যবধানে হারায় ইকুয়েডর। এর মধ্য দিয়ে গত শুক্রবার বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের ধাক্কা কাটিয়ে উঠল দলটি।

জোড়া গোল করে উরুগুয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফরোয়ার্ড মাইকেল এস্ত্রাদা। একটি করে গোল করেন মিডফিল্ডার ময়েসেস কেইসেদো ও উইঙ্গার গঞ্জালো প্লাতা।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে জোড়া গোল করে গোলের ব্যবধান কমান উরুগুয়ের সুয়ারেস। গোল দুটির মধ্য দিয়ে উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি গোল করার সংখ্যাটা ৬২টিতে নিয়ে গেলেন আক্রমণভাগের তারকা এই খেলোয়াড়।

গত শুক্রবার নিজেদের মাঠে চিলিকে ২-১ গোলে হারিয়ে বাছাই পর্বে শুভ সূচনা করে উরুগুয়ে। ওই ম্যাচেও পেনাল্টি থেকে একটি গোল করেন সুয়ারেস।

এদিকে, বাছাই পর্বে শুভ সূচনার পর নিজ নিজ দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। মঙ্গলবার রাতে বলিভিয়ার মাঠে ২-১ গোলের জয় পায় মেসিরা।

আর বুধবার সকালে পেরুকে ৪-২ ব্যবধানে হারায় ব্রাজিল; তাতে হ্যাটট্রিক করেছেন নেইমার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে দুটি করে ম্যাচ শেষে ছয় পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা। চার পয়েন্ট করে নিয়ে তৃতীয়স্থানে আছে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম