রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি রিয়ার

news-image

বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যমে মিথ্যা বয়ানকারী প্রতিবেশীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাইলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে চিঠি লিখে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘মিথ্যা বয়ান দিয়ে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন ওই প্রতিবেশী। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’

গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই থেকে গত চার মাস ধরে তার বান্ধবী রিয়াকে নিয়ে টানাপোড়েন চলছে। সুশান্তের পরিবারের অভিযোগ, রিয়াই তাদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তার টাকাপয়সা নয়ছয় করেছেন। তদন্তকারী সংস্থাগুলি এখন পর্যন্ত তার কোনো হদিস না পেলেও রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছেন নেটাগরিকরা।

তার মধ্যেই সম্প্রতি সংবাদমাধ্যমে রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানি জানান, ১৩ জুন রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যান সুশান্ত। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সে কথা জানতে পেরেছেন তিনি। যদিও তার আগে রিয়া নিজে জানিয়েছিলেন, মৃত্যুর এক সপ্তাহ আগে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন সুশান্ত। সেই মতো নিজের বাড়ি ফিরে যান তিনি। তার পর আর দু’জনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি।

তাই ওই প্রতিবেশীর মন্তব্যে নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। প্রশ্ন ওঠে, তা হলে কি রিয়া মিথ্যা বলছেন? কিন্তু রবিবার একটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিবিআইয়ের জেরার মুখে ভেঙে পড়েন ডিম্পল নামের ওই মহিলা। গোয়েন্দাদের তিনি জানান, রিয়া ও সুশান্তকে কখনো একসঙ্গে দেখেননি। ১৩ জুন রিয়াকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন সুশান্ত, এ কথা কে তাকে বলেছেন জানতে চাইলে, সিবিআইকে তার জবাবও দিতে পারেননি তিনি। বিভ্রান্তিকর তথ্য দেওয়া নিয়ে তাকে সতর্ক করেন গোয়েন্দারা।

তার পরেই সোমবার সিবিআইকে চিঠি লেখেন রিয়া। তিনি লেখেন, ‘তদন্ত বিপথে চালিত করতে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন ওই মহিলা যা কিনা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ২০৩ (ভুয়ো তথ্য প্রদান), ২১১ (কারও ক্ষতিসাধনের উদ্দেশে মিথ্যে অভিযোগ আনা) ধারা অনুসারে অপরাধযোগ্য।’

প্রায় এক মাস জেলে থাকার পর গত ৭ অক্টোবর মাদক মামলায় রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। জেলে যাওয়ার আগে নিজের টি-শার্টে পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন রিয়া। তার পর এই প্রথম যাবতীয় অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেল তাকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী