,

মাহমুদউল্লাহ একাদশ ১৯৬ রানেই গুটিয়ে গেল

news-image

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে রবিবার শুরু হয়েছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশের ব্যাটিংটা মোটেও ভালো হয়নি। ৪৭.৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে গেছে দলটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়। নাজমুল একাদশের পেসারদের তোপে শুরু থেকেই ভুগেছে মাহমুদউল্লাহ একাদশ। অধিনায়ক মাহমুদউল্লাহ ফিফটি করেছেন। এ ছাড়া বলার মতো রান বলতে ইমরুল কায়েসের। বাকিরা ব্যর্থ।

পাঁচ নম্বরে নেমে মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৫১ রান করেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। চারে খেলতে নামা ইমরুলের ব্যাট থেকে আসে ৫০ বলে ৪০ রান। এ ছাড়া আর কেউই ৩০ রানও পেরোতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ২২ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।

অন্যদের মধ্যে লিটন দাস ১১, নাঈম শেখ ৯, মুমিনুল হক ০, নুরুল হাসান সোহান ১৪, আমিরুল ইসলাম বিপ্লব ৬, আবু হায়দার রনি অপরাজিত ১৪, রাকিবুল হাসান ১৫ ও রুবেল হোসেন ১ রান করেন।

নাজমুল একাদশের পক্ষে তিন পেসার তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট নিয়েছেন। নাঈম হাসান ও সৌম্য সরকার পেয়েছেন ১টি করে উইকেট।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। এই প্রেসিডেন্টস কাপ দিয়ে ৭ মাস পর দেশে ক্রিকেট ফিরল।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা