,

থাইল্যান্ডে পর্যটকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১৭

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে রবিবার সকালে পর্যটকবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১৭ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৮০ কিলোমিটার পূর্বে চেচেংসাওয়ে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেন পর্যটকবাহী বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৫ জন আরোহী ছিল।

এ ব্যাপারে জেলা প্রধান কর্মকর্তা প্রাথুং যোগেশ্বাম থাইল্যান্ডের একটি টেলিভিশনকে বলেছেন, দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।
দুর্ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের কারণে বাস চালক হয়তো ট্রেনটি দেখতে পায়নি বলেও জানান তিনি।

আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য