,

মাদকের বিমান আটকাতে মেক্সিকোর আকাশে সেনাবাহিনীর বিস্ময়কর অভিযান

news-image

নিউজ ডেস্ক : প্রায় অর্ধটন কোকেন বহনকারী প্লেন আটকাতে মেক্সিকোর আকাশে বিরল এক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। পাচারকারী প্লেনের তেল শেষ হওয়ার আগ পর্যন্ত সেনা সদস্যরা নিজেদের আকাশযানে উড়তে থাকেন।

ওই ঘটনায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর জয় হয়েছে। তেল শেষ হয়ে যাওয়ায় কোকেন ভর্তি প্লেনটি বিধ্বস্ত হয়।

মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, প্লেনে থাকা দুই পাচারকারী মারা গেছে।

সিএনএন জানিয়েছে, সোমবার সেনাবাহিনী প্লেনটিকে বাধা দিলে তারা যাত্রাপথ পাল্টে ফেলে। পরে বোতিজা এলাকায় বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্লেনে প্রায় ৮৮০ পাউন্ড কোকেন ছিল।

মাদক পাচার নিয়ে অপরাধীদের সঙ্গে প্রশাসনের যুদ্ধ মেক্সিকোয় নতুন কিছু নয়। তা নিয়ে সিনেমা, সিরিজও হয়েছে। তবে এদিন যা ঘটেছে, তা চমকে দিয়েছে সবাইকে।

মাদকাসক্তি মেক্সিকোর একটি বড় সমস্যা। অনেকেই বলেন, মাদক মাফিয়াদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে দেশটি। প্রকাশ্য রাস্তায় মাফিয়াদের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধও নতুন কিছু নয়।

অনেকের মতে, মাদকাসক্তদের জন্য তৈরি রিহ্যাবগুলোকে নিশানা করে এই মাদক মাফিয়ারা। রিহ্যাবে ঢুকে সেখানেও মাদক ব্যবসা চালানোর চেষ্টা করে তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য