,

পরিস্থিতির মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুতি সেরে রাখছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) চীনের সঙ্গে সংঘাতের তীব্রতা এখন কিছুটা স্তিমিত। তবুও যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুতি সেরে রাখছে ভারত। বেজিংয়ের ওপর চাপ বাড়িয়ে ভারত সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘শৌর্য’ মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। খবর আনন্দবাজার পত্রিকার।

চলতি মাসেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত কোথায় ‘শৌর্য’ মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা পরিষদ। এই খবর তুলে ধরেছে সর্বভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস।

‘শৌর্য’ নামের ওই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটির পাল্লা ৭০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী। সংবাদপত্রটি জানাচ্ছে, এরই মধ্যে এলএসি বরাবর সীমিত সংখ্যক ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত। যার পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত। তবে ওই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছোটে অর্থাৎ সাবসনিক। তাই এবার সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনেও অনুমোদন দেয়া হল।

বিশেষজ্ঞদের মতে, নয়াদিল্লির এই পদক্ষেপে নিঃসন্দেহে বেজিংয়ের জন্য চাপ কিছুটা বেড়ে গেল। সেই সঙ্গে ভারত যে পিছ পা হতে রাজি নয় সেই বার্তাও দেয়া হল। সীমান্ত নিয়ে বেজিংয়ের সঙ্গে টানাপোড়েন চলাকালীন গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের মধ্যে ক্ষেপণাস্ত্র নিয়ে চারটি পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। এর প্রতিটিতেই সাফল্য মিলেছে।

গত ৭ সেপ্টেম্বর হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলের পরীক্ষা করা হয়। মানববিহীন ওই যান দূরপাল্লার এবং শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। শব্দের চেয়েও দ্রুতগামী ‘ব্রাহ্ম্স’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় গত ৩০ সেপ্টেম্বর। এর পর ৩ অক্টোবর পরীক্ষা করা হয় ‘শৌর্য’ ক্ষেপণাস্ত্রের। সবশেষ, ৫ অক্টোবর ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট)-এর সফল পরীক্ষা চালায় ভারত।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের