,

২০০ রানের টার্গেট তামিম-মুশফিকদের

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি প্রথম দুইদিনের ম্যাচেও বাগড়া দিয়েছে। তারপরও এক ইনিংস করে শেষ হয়েছে ভালোয় ভালোয়। কিন্তু দ্বিতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির হানা একটু বেশি। আজ (মঙ্গলবার) ম্যাচের দ্বিতীয় দিনে শুরুর পথেই বাঁধা হয়ে দাঁড়াল বৃষ্টি। যে কারণে সকাল থেকে একটি বলও হয়নি।

ঘন্টা খানেকের বৃষ্টিতে পুরো প্রথম সেশন ধুয়ে মুছে গেছে। লাঞ্চ ব্রেকের পর দুপুর ১টা বেজে গেলেও খেলা শুরু হয়নি। এখন বৃষ্টির বাধায় সময় কমে যাওয়ায় পাল্টে গেছে ম্যাচের চালচিত্র। দুই দিনের ম্যাচ শেষ পর্যন্ত রুপ নিয়েছে একদিনের খেলায়।

ম্যাচের স্কোরার হাবিউল্লাহ জাগো নিউজকে জানিয়েছেন, আজ অবশিষ্ট সময় খেলা হবে একদিনের আদলে। খেলা হবে ৪৩ ওভার। এর মধ্যে ২০০ রানের টাগেট বেঁধে দেয়া হয়েছে।

কিছুক্ষণ পর ৪৩ ওভারে ২০০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং শুরু করবেন রায়ান কুক একাদশের তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মুমিনুল হকরা।

উল্লেখ্য, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ সোমবার ম্যাচের প্রথম দিন ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছে। বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ হাফসেঞ্চুরি করেছেন।

বল হাতে রায়ান কুক একাদশের পেসার তাসকিন আহমেদ ৩ উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট