,

রংপুর নগরীতে দুই নবজাতকের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরে পৃথক স্থান হতে দুই নবজাতকে লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর রবার্টশনগঞ্জ মন্ডলপাড়া শ্যামাসুন্দরী খাল থেকে বৃহস্পতিবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন সকালে হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকা থেকে আরেক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকবাসি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে শ্যামাসুন্দরী খালে স্থানীয়রা এক মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। অপরদিকে হারাগাছ থানার সারাই ইউনিয়ন মাছহারি এলাকার একটি পুকুরের পাশ থেকে ২ থেকে ৩ দিন বয়সী আরেক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসির ধারনা অবৈধভাবে গর্ভপাত করে নবজাতকের লাশ ফেলা রাখা হয়েছে। তবে পুলিশ বলছে দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নবজাতকদের পরিচয় উদঘাটনে

হারাগাছ থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালেব জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় চৌকিদার মাসুম মিয়া বাদি হয়ে অপমৃত্যুর একটি মামলা করেছে।

এদিকে নগরীর রবার্টশনগঞ্জে উদ্ধার হওয়া নবজাতকের লাশ প্রসঙ্গে মেট্রোপলিপন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ কাউছার বলেন, নবজাতকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ইউডি মামলা করা হয়েছে। #

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য