,

দেশ ছাড়বেন জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার নতুন ছবি ‘ছেলেধরা’। আর এই সিনেমায় অভিনয়ের জন্য শিগগির দেশ ছাড়বেন জয়া আহসান।

জানা গেছে, আগামী অক্টোবরেই কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। আর এতে অংশ নিতে আগামী মাসেই দেশ ছাড়বেন জয়া আহসান।

এদিকে ঢাকা-কলকাতা বিমান চলাচল এখনও বন্ধ; সেক্ষেত্রে কিভাবে কলকাতায় যাবেন জয়া? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এর মধ্যে বিমান চালু না হলে, অবশ্য সড়কপথেই কলকাতায় যাবেন জয়া আহসান।

তিনি জানান, শুধু ‘ছেলেধরা’ নয়, এই সফরে আরও দুইটি ছবির শুটিং-এ অংশ নিবেন জয়া আহসান।

প্রসঙ্গত, ‘ছেলেধরা’ ছবিতে জয়া ছাড়াও থাকছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ‌্যায় এবং ইশান মজুমদার।

ছবি প্রসঙ্গে জয়া আহসান বলেন, এই সিনেমার গল্পটা একটু ভিন্ন। নিজের সন্তান অপহৃত হওয়ার পর অপহরণকারীর কেমন লাগে; তা ছবিতে দেখানো হয়েছে।

মূলত ‘ছেলেধরা’ ছবিটি অভিভাবক ও সন্তানদের নিয়ে। এটা অপহরণের গল্প। শুধু অপরাধের গল্প নয়, এর সঙ্গে জড়িত মানুষগুলোর দুর্বলতার গল্পও দেখানো হবে এই ছবিতে।

জয়া বলেন, আমি এবার ‘ছেলেধরা’ সিনেমা ছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির জন্য একটা শিডিউল দিয়েছি। সব কিছু ঠিক থাকলে এই ছবিটির কাজ শুরু হবে আগামী মাসে। এতে আমার বিপরীতে থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

ইন্দ্রদীপ দাশগুপ্তের সেই ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। করোনাভাইরাসের নানা ঘটনা নিয়ে মূলত ছবি নির্মিত হবে। এতে জয়া আহসান, প্রসেনজিট ছাড়াও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি