,

পাবনা-৪ উপনির্বাচন : পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে পুনর্নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

ভোট শুরুর তিন ঘণ্টা পর শনিবার দুপুর ১২টায় শাহপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্রায় এক-দেড়শ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলার ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রগুলোতে কেউ আসতে পারছে না। কোনো কেন্দ্রে আমাদের এজেন্ট দিতে পারিনি।

এ কারণে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু সকাল ৯টায়। দেশে এবারই প্রথম সকাল ৮টার পরিবর্তে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।

গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৯টি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য