,

নীলা রায় হত্যা : প্রধান আসামি মিজান গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : সাভারে দশম শ্রেণির ছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভারের হেমায়েতপুর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নির্মল কুমার দাস দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযান চালিয়ে নীলা রায়কে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার হত্যার মামলার এজাহারভুক্ত আসামি মিজানুরের বা-মাকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শুক্রবার সকালে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করে। দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের পুলিশ রিমান মঞ্জুর করে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তিনি বলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যা মামলার এজাহার নামীয় সব আসামিকে গ্রেপ্তার সম্পন্ন হলো। মিজানুরকে জিজ্ঞাসাবাদে হত্যাকায় আরো কেউ জড়িত ছিল কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় পরদিন নিহতের বাবা নারায়ণ রায় মিজানুর রহমান, তার বাবা আবদুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান সাভারের ব্যবসায়ী আবদুর রহমানের ছেলে। স্থানীয় একটি কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সে। এর আগে একবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি মিজান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু