,

শর্ত না মানলে সিরিজ সম্ভব নয়: শ্রীলঙ্কা বোর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, করোনাভাইরাস নিয়ে শ্রীলঙ্কান সরকারের নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না। বৃহস্পতিবার বিকেলে শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এ সময়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত শিথিলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা অনুরোধ মানা সম্ভব নয়।

অ্যাশলে ডি সিলভা বলেন, দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দিবো, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতেই হবে। এর কোনো ব্যত্যয় হবে না।

আর শর্ত না মানতে না চাইলে, আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আশা করবো, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হয়তো সিরিজটি আয়োজন করতে পারবো।

এর আগে লঙ্কান বোর্ডের দেয়া এত শর্ত মেনে সফর করা সম্ভব নয় বলে চলতি মাসের মাঝামাঝিতে হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপরও দেশটি সর্বশেষ এই তথ্য জানিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে দুই দলের টেস্ট সিরিজটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট