,

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত হচ্ছে না পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে মার্চ মাস থেকে। স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে দেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান না খুললে পরীক্ষার আয়োজন করাও সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে গঠিত সাব-কমিটির এক বৈঠকে পাবলিক পরীক্ষার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এই বৈঠক থেকে পরীক্ষার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বুধবার দেশ রূপান্তরকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরীক্ষা হবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর অন্তত ১৫ দিন সময় লাগবে পরীক্ষা আয়োজন করতে।

অধ্যাপক জিয়াউল হক বলেন, আসলে বৃহস্পতিবারের বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আলোচনা হবে না। এটি আমাদের চেয়ারম্যানদের নিয়মিত বৈঠকের একটি অংশ মাত্র। পরীক্ষা নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার মতো কোন অবস্থাই হয়নি। বিশ্বব্যাপী করোনার কারণে যে সংকট এর মধ্যে আমরাও আছি। এখন পরীক্ষা কীভাবে হবে?

চেয়ারম্যান জানান, নতুন সময়সূচি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারের বৈঠক এসব বিষয় চূড়ান্ত করার জন্য নয়। এখন পর্যন্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত একটাই। আর তা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত কোন পরীক্ষা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য