,

বাবা হচ্ছেন ক্রিকেটার মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তাকে ছুটি দেয়নি বিসিবি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি চেয়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত স্কোয়াড এখনো ঘোষণা না হওয়ায় তার ছুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৬ বছর প্রেম। এরপর বিয়ে। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বিয়ের দেড় বছরের মাথায় বাবা হচ্ছেন তিনি। গত বছরের ২১ মার্চ খুলনার খালিশপুরের মেয়ে রাবেয়া আক্তার পৃথিকে বিয়ে করে এক প্রকার হৈ চৈ ফেলে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মাত্র ২১ বছর বয়সে বিয়ে করে শুধু আলোচনাতেই আসেননি। বাংলাদেশ দল যখন শ্রীলংকা সফরে থাকবে, তখন তার স্ত্রীর কোলজুড়ে আসবে সন্তান।

এ অবস্থায় স্ত্রীর পাশে থাকতে হলে চার্টার ফ্লাইট মিস করবেন। মিস করবেন শ্রীলংকা সফর। ৬ মাস ক্রিকেটের বাইরে কাটানো মিরাজ বিসিবি’র চুক্তিবদ্ধ ক্রিকেটার বলেই বিসিবি’র অনুমতি ছাড়া করোনাকালীন সময়ে জৈব সুরক্ষায় অনুশীলনের বাইরে থাকার সুযোগ নেই তার। ঢাকায় এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে জৈব সুরক্ষায় অনুশীলনও শুরু করে দিয়েছেন মিরাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট