,

তাসকিন এখানেই শেষ দেখেন না

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের মার্চে নিদাহাস ট্রফির পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তাসকিন আহমেদের। গত বছর বিশ্বকাপ দলে না থাকতে পেরে কেঁদেছিলেন এই পেসার। পরে আয়ারল্যান্ড সফরে সুযোগ পেলেও ম্যাচ খেলা হয়নি। সব মিলিয়ে বাংলাদেশ দলের সঙ্গে একটা যেন দূরত্বই তৈরি হয়ে গিয়েছিল তাসকিনের।

করোনাবিরতির পর ২৫ বছর বয়সী পেসার চেষ্টা করছেন দূরত্বটা ঘোচাতে। তাসকিন আশাবাদী, দ্রুতই খুঁজে পাবেন পূর্ণ ছন্দ।

আসন্ন শ্রীলঙ্কা সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ২৭ ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ে রেখেছে, সেখানে তাসকিনও আছেন। অনেক দিন পর টিম হোটেলে থাকা, জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, পুরো দমে অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে আজ বলছিলেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলা এই পেসার, ‘অনেক দিন পর সবাই একত্রিত হয়ে অনুশীলন করতে পেরে ভালো লাগছে।’

শ্রীলঙ্কা সিরিজে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ভালোভাবেই আছেন তাসকিন। শেষ পর্যন্ত একাদশে ঠাঁই মিলবে কিনা, সেটি অবশ্য এখনই নিশ্চিত করে বলার উপায় নেই। তাসকিনও দলে সুযোগ পাওয়ার চেয়ে বেশি মনোযোগী নিজের কাজ নিয়ে। প্রস্তুতি কতটা এগিয়েছে, সেটি নিয়ে বিস্তারিতই বললেন তাসকিন, ‘আগের চেয়ে ভালো ছন্দে এসেছি। গতি, সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। ফিট থাকলে সামনে আরও উন্নতি হবে। যদি সুস্থ থাকি অ্যাকুরেসি, গতি সিম পজিশনে আরও ভালো ছন্দ পাব।’

২০১৮ সালের মার্চে নিদাহাস ট্রফির পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তাসকিন আহমেদের। গত বছর বিশ্বকাপ দলে না থাকতে পেরে কেঁদেছিলেন এই পেসার। পরে আয়ারল্যান্ড সফরে সুযোগ পেলেও ম্যাচ খেলা হয়নি। সব মিলিয়ে বাংলাদেশ দলের সঙ্গে একটা যেন দূরত্বই তৈরি হয়ে গিয়েছিল তাসকিনের। করোনাবিরতির পর ২৫ বছর বয়সী পেসার চেষ্টা করছেন দূরত্বটা ঘোচাতে। তাসকিন আশাবাদী, দ্রুতই খুঁজে পাবেন পূর্ণ ছন্দ।

আসন্ন শ্রীলঙ্কা সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ২৭ ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ে রেখেছে, সেখানে তাসকিনও আছেন। অনেক দিন পর টিম হোটেলে থাকা, জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, পুরো দমে অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে আজ বলছিলেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলা এই পেসার, ‘অনেক দিন পর সবাই একত্রিত হয়ে অনুশীলন করতে পেরে ভালো লাগছে।’

শ্রীলঙ্কা সিরিজে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ভালোভাবেই আছেন তাসকিন। শেষ পর্যন্ত একাদশে ঠাঁই মিলবে কিনা, সেটি অবশ্য এখনই নিশ্চিত করে বলার উপায় নেই। তাসকিনও দলে সুযোগ পাওয়ার চেয়ে বেশি মনোযোগী নিজের কাজ নিয়ে। প্রস্তুতি কতটা এগিয়েছে, সেটি নিয়ে বিস্তারিতই বললেন তাসকিন, ‘আগের চেয়ে ভালো ছন্দে এসেছি। গতি, সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। ফিট থাকলে সামনে আরও উন্নতি হবে। যদি সুস্থ থাকি অ্যাকুরেসি, গতি সিম পজিশনে আরও ভালো ছন্দ পাব।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট